বাংলা সাহিত্যে মুসলমান
Category:
কপি বেছে নিন
337৳450৳Save 113৳ (25%)
Qty
Wishlist
Share
আবদুল মান্নান সৈয়দের প্রবন্ধসংকলন 'বাংলা সাহিত্যে মুসলমান'। ১৯৮২ থেকে ১৯৯৬ সালের মধ্যে রচিত কয়েকটি প্রবন্ধ নিয়ে তৈরি এই গ্রন্থ, যার অধিকাংশই লেখা নব্বইয়ের দশকে। 'রসূল (সা.)-কে নিবেদিত কবিতা', 'ফররুখ আহমদের গল্প' এবং 'আবদুস সাত্তার : কবি ও গবেষক' প্রবন্ধগুলো বিভিন্ন সংকলনগ্রন্থের ভূমিকা হিসেবে লেখা হয়েছিল। সবগুলো প্রবন্ধই আগে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে।
গ্রন্থটি দুই পর্বে বিভক্ত, প্রথমে সাধারণ আলোচনা আর দ্বিতীয় পর্বে কয়েকজন কবি-সাহিত্যিকের সৃষ্টি নিয়ে আলোচনা। দীনেশচন্দ্র সেন থেকে আনিসুজ্জামান পর্যন্ত বাংলা সাহিত্যে বাঙালি-মুসলমানের সাহিত্যকৃতির বিশ্লেষণধারার উত্তরসূরি হিসেবে নিজেকে দেখেন লেখক। আধুনিক বাংলা সাহিত্যের পটভূমি বুঝতে আগ্রহী পাঠকদের জন্য এটি মূল্যবান সংকলন।
| প্রকাশনী | : | ইলহাম |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |