মাইকেলের জীবন ও পত্রাবলী
by গোলাম মুরশিদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
গোলাম মুরশিদের 'মাইকেলের জীবন ও পত্রাবলী' বাংলা কাব্য ও নাটকের জনক মাইকেল মধুসূদন দত্তকে নতুন করে চেনার এক প্রামাণ্য গ্রন্থ। ১৯৯৩-৯৪ সালের আগে প্রকাশিত তাঁর জীবনীগুলো ছিল শোনা কথা নির্ভর কল্পিত কাহিনি। পরে 'আশার ছলনে ভুলি : মাইকেল-জীবনী' প্রকাশিত হলে দেখা যায় এক নতুন মাইকেলকে, যিনি আধুনিক বাংলা কাব্যের ভাষা তৈরি করেছিলেন এবং বাংলা নাট্যরচনাকে যথার্থ রূপ দিয়েছিলেন।
কিন্তু তাঁর জীবন আর চিঠিপত্র বিশ্লেষণ করলে দুজন মাইকেলকে পাওয়া যায়। একজন তাঁর সৃষ্টিকর্মে, আরেকজন তাঁর চিঠিপত্র ও ব্যক্তিত্বে। তাঁকে সঠিকভাবে বোঝার জন্য চিঠিগুলোর মূল্য অপরিসীম। কোন পরিবেশে, কোন সময়ে, কাকে তিনি চিঠি লিখেছিলেন, তা না জানলে ভুল বোঝার আশঙ্কা থাকে। এই গ্রন্থে মাইকেলের চিঠিপত্রের প্রথম সঠিক ও সটীক সংস্করণ প্রকাশিত হয়েছে।
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 368 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |