Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শুধু ব্যক্তিগত যোগাযোগ বা সময় কাটানোর জায়গা নয়, বরং মূলধারার গণমাধ্যমের খবরও তৈরি হয় এই প্ল্যাটফর্মগুলো থেকে। বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে নিউমিডিয়া নিয়ে পড়াশোনা ও গবেষণা বাড়লেও সহজলভ্য বাংলা বইয়ের অভাব রয়েছে। যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিশ্চিয়ান ফুক্সের 'সোশ্যাল মিডিয়া: এ ক্রিটিক্যাল ইন্ট্রোডাকশন' বইয়ের অনুবাদ এই অভাব পূরণের একটি প্রয়াস। বইটিতে ফেসবুক, টুইটারের মতো মাধ্যমগুলোর তাত্ত্বিক ও কারিগরি দিক বিশ্লেষণের পাশাপাশি গুগলের ক্ষমতা, কর্পোরেট চরিত্র, ব্যবহারকারীদের ওপর নজরদারি এবং উবার-এয়ারবিএনবির মতো শেয়ারিং প্ল্যাটফর্মের ভূমিকা নিয়েও আলোচনা রয়েছে। প্রতি অধ্যায়ের শেষে অনুশীলনী ও নমুনা প্রশ্ন থাকায় শিক্ষার্থীদের জন্য এটি একটি উপযোগী পাঠ্য।
| অনুবাদক | : | শাহলা শাহনাজ দ্যুতি |
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 520 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |