বিজ্ঞানের সংক্ষিপ্ত ইতিহাস
by বিল ব্রাইসন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বিল ব্রাইসনের 'বিজ্ঞানের সংক্ষিপ্ত ইতিহাস' বিজ্ঞানের জটিল বিষয়গুলোকে সহজ গল্পের আঙ্গিকে পাঠকের সামনে উপস্থাপন করেছে। বইটির শুরুতে পদার্থবিজ্ঞানী লিও জিলার্ডের একটি মজার উক্তি উল্লেখ করা হয়েছে, যেখানে তিনি ঈশ্বরের জ্ঞাতার্থে ডায়েরি লেখার ইচ্ছা প্রকাশ করেন। বিশ্ব রহস্য, পৃথিবীর গঠন-বৈচিত্র্য, জীবের উদ্ভব ও বিকাশ, এমনকি সংকটের কাহিনিও এই গ্রন্থে স্থান পেয়েছে। সেইসঙ্গে কিছু বিজ্ঞানীর জীবনের সরস ও করুণ ঘটনাও তুলে ধরা হয়েছে।
জনপ্রিয় এই বিজ্ঞান গ্রন্থটি ২০০৪ সালে রয়্যাল সোসাইটির অ্যাভেন্টিস পুরস্কার এবং ২০০৭ সালে ইউরোপীয় ইউনিয়নের ডেসকার্টিস পুরস্কার লাভ করে। মহাবিশ্ব, পৃথিবী, জীব ও বিজ্ঞানীদের নিয়ে যারা কৌতূহলী, তাদের জন্য এটি একটি আনন্দদায়ক ও জ্ঞানবর্ধক পাঠ। ব্রাইসনের কৌতূহলোদ্দীপক লেখনী বিজ্ঞানকে করে তোলে সাধারণ পাঠকের কাছাকাছি।
| অনুবাদক | : | সত্যব্রত রায়,তপন চক্রবর্তী |
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 1st Published, 2016 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848797549 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 436 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |