Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

101৳130৳Save 29৳ (22%)
Out of stock
Qty
Wishlist
Share

ফিওদোর দস্তয়েভস্কির 'জুয়াড়ি' উপন্যাসে তাঁর আত্মজৈবনিক উপাদান অন্য যেকোনো রচনার চেয়ে বেশি প্রকট। নায়ক আলেক্সেই যেন লেখকেরই প্রতিচ্ছবি, আর নায়িকা পলিনার চরিত্রে উঠে এসেছে বাস্তব ব্যক্তি পলিনা সুসলোভার ছায়া। এই দুই চরিত্রের সম্পর্কের টানাপোড়েনের গল্পই আসলে এই উপন্যাসের মূল উপজীব্য।

দস্তয়েভস্কির কাছে জুয়া ছিল নিছক অর্থের খেলা নয়, বরং বাস্তব জগৎ থেকে মুক্তির এক অভিজ্ঞতা এবং আত্মিক এক উচ্চমাত্রার নাটক। জুয়ার টেবিলে তিনি একই সঙ্গে দেখতে পেতেন আত্মার নৈরাশ্য আর পরিত্রাণের আশা। ১৮৬৩ সালে পলিনার সঙ্গে ইউরোপ ভ্রমণ ও জুয়াঘরে সর্বস্ব হারানোর সেই অস্থির দিনগুলোতেই একটি গল্পের ভাবনা তার মনে দানা বাঁধে। সেই বছরের ৩০ সেপ্টেম্বর বিসবাদেন থেকে প্রকাশক-বন্ধু স্ত্রাখোভকে লেখা চিঠিতে তিনি জানান, এক যুবক তিন বছর ধরে কীভাবে জুয়ার শহরগুলোতে রুলেট খেলে ফতুর হচ্ছে, সেই গল্পই তিনি লিখতে চান। আনা গ্রিগোরিয়েভনা স্নিৎকিনার সহযোগিতায় মুখে মুখে রচিত এই উপন্যাসটি দস্তয়েভস্কির জীবনের এক নিবিড় ও বেদনামথিত অধ্যায়ের সাহিত্যরূপ।

অনুবাদক:ননী ভৌমিক
প্রকাশনী:অবসর প্রকাশনা সংস্থা
সংস্করণ:Reprinted, 2010
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9844151688
পৃষ্ঠা সংখ্যা:144
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all