দ্য ট্র্যাভেলিং ক্যাট ক্রনিক্যালস
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
হিরো আরিকাওয়ার উপন্যাস 'দ্য ট্র্যাভেলিং ক্যাট ক্রনিক্যালস'-এর কেন্দ্রে রয়েছে নানা নামের এক বিড়াল আর তার প্রিয় মনিব সাতোরু। টোকিওর ছোট্ট অ্যাপার্টমেন্টে তাদের জীবন কাটছিল আরামেই। কিন্তু একদিন সকালে সাতোরু সিদ্ধান্ত নেয়, নানাকে নতুন আশ্রয় খুঁজে দিতে হবে। 'অনিবার্য কারণবশত' সে আর প্রিয় বিড়ালটিকে কাছে রাখতে পারবে না।
রুপালি ভ্যানে চেপে তারা পৌঁছে যায় সাতোরুর শৈশব ও কৈশোরের বন্ধুদের বাড়িতে। নানা অবাক হয়ে দেখে, কে তাকে গ্রহণ করবে। তবে নানার সে সব আগ্রহ নেই; প্রিয় মনিবের পাশে বসে রাস্তায় ঘুরতে পারাটাই তার জন্য যথেষ্ট। জাপানের সুন্দর প্রকৃতি আর সাতোরুর বন্ধুদের শোনা বাল্যকালের গল্পগুলো তো আছেই। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়—সাতোরু কেন তাকে অন্য কাউকে দিয়ে দিতে চায়? শেষ পর্যন্ত কি সাতোরু সত্যিটা বলবে? ভালোবাসার শক্তিই যে জীবনকে বদলে দিতে পারে, এই অনবদ্য উপন্যাসটি পাঠককে তা-ই মনে করিয়ে দেবে।
| অনুবাদক | : | সালমান হক |
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848799734 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 212 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |