পদ্ধতি বিষয়ক আলোচনা

by রনে দেকার্ত

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

140৳180৳Save 40৳ (22%)
Qty
Wishlist
Share

ফরাসি দার্শনিক, বৈজ্ঞানিক ও গণিতজ্ঞ রনে দেকার্তের(১৫৯৬-১৬৫০) জন্ম ফ্রান্সের এক ছোট শহরে। মধ্যযুগ ও রেনেসাঁসের সময় দার্শনিক চিন্তা যখন বিভ্রান্তিতে নিমজ্জিত, তিনিই যুক্তিবাদের প্রবর্তন করে দর্শনকে সেই পঙ্কিল অবস্থা থেকে মুক্তি দেন। বিজ্ঞানকে দর্শনের সঙ্গে যুক্ত করে উভয়েরই উন্নতির পথ প্রশস্ত করেন তিনি।

তিনি লিখেছিলেন লাতিনে নয়, ফরাসিতে: Discours de la Methode(দিকু দ্য লা মেতদ্)। এই প্রথম জ্ঞান-বিজ্ঞানমূলক গ্রন্থ ফরাসিতে রচিত হলো, এর আগে এসব গ্রন্থের জন্য লাতিনই ছিল একমাত্র মাধ্যম। ফরাসিতে লেখার কারণ ছিল, তিনি পাঠক হিসেবে চেয়েছিলেন পণ্ডিতদের পাশাপাশি সাধারণ বুদ্ধিসম্পন্ন যেকোনো মানুষকেই, নারীদেরও।

যদিও বইটি প্রকাশিত হয়েছিল হল্যান্ড থেকে এবং লেখকের নাম ছিল না উল্লিখিত, তবুও সঙ্গে সঙ্গে ফরাসি ভাষা ও গদ্য-সাহিত্যে সৃষ্টি হয় এক যুগান্তরের। সুমধুর ও প্রাঞ্জল ভাষায় লেখা 'পদ্ধতি বিষয়ক আলোচনা' আজও ফরাসি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে বিবেচিত। অকালপ্রয়াত কবি, পণ্ডিত ও ফরাসি ভাষায় পারঙ্গম লোকনাথ ভট্টাচার্য(১৯২৭-২০০১) এই গ্রন্থ অনুবাদ করে বাংলার বিদ্বৎসমাজের স্থায়ী উপকার করেছেন, তার জন্য বাঙালি চিরকাল তাঁকে স্মরণ রাখবে।

অনুবাদক:লোকনাথ ভট্টাচার্য
প্রকাশনী:অবসর প্রকাশনা সংস্থা
সংস্করণ:1st Published, 2004
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9844151678
পৃষ্ঠা সংখ্যা:88
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all