কপি বেছে নিন
142৳200৳Save 58৳ (29%)
Only 1 left
Qty
Wishlist
Share

ফিওদোর দস্তয়েভস্কির 'সাদা রাত' তাঁর লেখা একমাত্র প্রেমের উপন্যাস, যা রচিত হয়েছিল ১৮৪৮ সালে, যখন তাঁর বয়স ছিল মাত্র ২৭। চারটি সন্ধ্যার ঘটনা নিয়ে গড়ে ওঠা এই কাহিনি দস্তয়েভস্কির অন্যান্য রচনা থেকে সম্পূর্ণ আলাদা। উনিশ শতকের পিতেরবুর্গের দরিদ্রপল্লি, মানুষের নিষ্ঠুরতা বা সমাজের কদর্যতা এখানে নেই। তাঁর চেনা পাপপ্রবণ চরিত্রদেরও খুঁজে পাওয়া যাবে না এই উপাখ্যানে। বরং পাঠক এখানে পাবেন এক স্নিগ্ধ, কাব্যময় ও রোমান্টিক অভিজ্ঞতা, যা তাঁর সাহিত্যজগতে বিরল।

যারা দস্তয়েভস্কিকে শুধু অপরাধ, শাস্তি আর অস্তিত্বের সংকটের লেখক হিসেবে চেনেন, তাদের জন্য এই বই এক ভিন্ন চমক। লেখার ভঙ্গি এতটাই মধুর ও স্বপ্নময় যে পড়তে পড়তে পাঠক হারিয়ে যান সেই সাদা রাতের রাশিয়ায়। প্রেম, নির্জনতা আর আকাঙ্ক্ষার এই গল্প সহজ ভাষায় লেখা, তবু তার গভীরতা অসামান্য। যেকোনো বয়সের পাঠকই এই ছোট্ট উপন্যাসের সৌন্দর্যে মুগ্ধ হবেন।

দস্তয়েভস্কির বিশাল উপন্যাসগুলোর ভিড়ে 'সাদা রাত' এক নিভৃত কোণের মতো, যেখানে তাঁর প্রতিভার আরেকটি মৃদু, সুন্দর রূপ ধরা পড়ে। যাঁরা সাহিত্যের রোমান্স খুঁজছেন, তাঁদের জন্য এটি এক মূল্যবান সংযোজন।

অনুবাদক:মশিউল আলম
প্রকাশনী:অবসর
সংস্করণ:2026
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789848797167
পৃষ্ঠা সংখ্যা:88
ট্যাগ:অনুবাদ বই (নতুন)

More Categories

See all