প্যারাডাইস

by আবদুলরাজাক গুরনাহ

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

390৳500৳Save 110৳ (22%)
Qty
Wishlist
Share

আবদুলরাজাক গুরনাহর 'প্যারাডাইস' উপন্যাসটি পূর্ব আফ্রিকার ইউসুফ নামে এক সোয়াহিলি বালকের মহাকাব্যিক পথপরিক্রমার কাহিনি। সময়টা বিংশ শতাব্দীর শুরু, পূর্ব আফ্রিকার যে অঞ্চলটি এখন তাঞ্জানিয়া, তার প্রত্যন্ত অঞ্চলে তখন ইউরোপীয়রা ছড়িয়ে পড়তে শুরু করেছে, দখল করছে স্থানীয়দের জায়গা-জমি ও ব্যবসা। এমন এক সময়ে ঋণের দায়ে এক দরিদ্র পিতা তার সন্তান ইউসুফকে বিক্রি করে দেয় এক ব্যবসায়ীর কাছে। সেই ব্যবসায়ীর কাজ ছিল অরণ্যসঙ্কুল অঞ্চল থেকে দুর্গম পাহাড় বা শুষ্ক সমতলসহ সবখানের স্থানীয় আদিবাসীদের সঙ্গে পুঁতির মালা, সুতি কাপড়ের মতো সস্তা জিনিসের বিনিময়ে হাতির দাঁত, সোনার মতো দামি পণ্যের লেনদেন।

ইউসুফ বাস্তবে ওই ব্যবসায়ীর দাস বা ক্রীতদাস। এই পথপরিক্রমায় বিভিন্ন আদিবাসী গোত্র, তাদের বিচিত্র জীবনাচরণ, ভিন্নতর মনোজগৎ, অপরিচিত সংস্কৃতি নিয়ে বালকটির রোমাঞ্চকর অভিজ্ঞতা পাঠককে নিয়ে যায় অচেনা জগতে। ইউসুফের যৌবনে পা রাখা ও প্রেমের উন্মেষ পর্বটিও রোমাঞ্চ-রহস্যে মোড়া। লেখক আবদুলরাজাক গুরনাহ নিজেও সোয়াহিলি, প্রবাসী এই লেখক তাঁর মাতৃভূমির মানুষদের ছবি এঁকেছেন দরদমাখানো কিন্তু বাস্তবতার তুলিতে।

অনুবাদক:মলয় পাঁড়ে
প্রকাশনী:অবসর প্রকাশনা সংস্থা
সংস্করণ:২য় প্রকাশ, ২০২২
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789848800447
পৃষ্ঠা সংখ্যা:240
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

No reviews yet

পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।

চিরায়ত উপন্যাস এর আরও বই

See all

আবদুলরাজাক গুরনাহ এর আরও বই

More Categories

See all

অবসর প্রকাশনা সংস্থা এর আরও বই

See all

You May Also Like

See all