তিন মাস্কেটিয়ার

by আলেকজান্ডার দ্যুমা

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

117৳150৳Save 33৳ (22%)
Qty
Wishlist
Share

আলেকজান্ডার দ্যুমার ঐতিহাসিক অ্যাডভেঞ্চার উপন্যাস 'তিন মাস্কেটিয়ার'। ১৮০৭ সালে জন্ম নেওয়া দ্যুমা ছোটবেলা থেকেই ছিলেন অন্যরকম। অর্ধেক কালো, অর্ধেক সাদা এই পরিচয় তাঁকে কখনো ভুলতে দেয়নি সমাজ। পড়াশোনায় অনাগ্রহী এই ছেলেটার নেশা ছিল ঘোরাঘুরি আর শিকার। ষোলো বছর বয়সে শেক্সপিয়রের হ্যামলেট নাটক দেখে তাঁর জীবন বদলে যায়। প্যারিসে গিয়ে নাট্যকার হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন তিনি। কেরানির চাকরি করে অবসর সময়ে নাটক লিখতেন। কিন্তু ১৮৪৪ সালে ঐতিহাসিক উপন্যাস লিখে তিনি পান বিপুল খ্যাতি ও অর্থ।

দ্যুমার ঐতিহাসিক উপন্যাসের বিশেষত্ব হলো বাস্তব ঐতিহাসিক চরিত্র আর ঘটনার সঙ্গে কল্পনার মিশেল। এই মিশেলে তৈরি হয়েছে মনভোলানো সব অ্যাডভেঞ্চার কাহিনি। 'থ্রি মাস্কেটিয়ার্স', 'দ্য কাউন্ট অব মন্টি ক্রিস্টো', 'দ্য ম্যান ইন দি আয়রন মাস্ক' তাঁর সবচেয়ে জনপ্রিয় তিনটি উপন্যাস। জীবনে ছয় শতাধিক বই লিখেছেন তিনি, যা সংখ্যায় অন্য যেকোনো লেখকের চেয়ে বেশি।

আয়ের টাকা তিনি খরচ করেছেন রাজকীয় অট্টালিকা বানাতে, শিল্পী আর লেখকদের আপ্যায়নে। মৃত্যুর সময় তাঁর কাছে ছিল না একটি ফুটো পয়সাও। কিন্তু পৃথিবীকে তিনি উপহার দিয়ে গেছেন অমূল্য সব বই।

অনুবাদক:শেখ আবদুল হাকিম
প্রকাশনী:অবসর প্রকাশনা সংস্থা
সংস্করণ:১ম প্রকাশ, ২০১৫
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789848797198
পৃষ্ঠা সংখ্যা:96
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

No reviews yet

পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।

বয়স যখন ১২-১৭: উপন্যাস এর আরও বই

See all

আলেকজান্ডার দ্যুমা এর আরও বই

More Categories

See all

অবসর প্রকাশনা সংস্থা এর আরও বই

See all

You May Also Like

See all