বিশ্ববরেণ্য মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েডের 'মনঃসমীক্ষা' গ্রন্থটি সাধারণ মানুষের জন্য মনঃসমীক্ষণ বিষয়ে তাঁর ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের বক্তৃতার সংকলন। ১৯১৫ থেকে ১৯১৭ সালের মধ্যে দেওয়া এই বক্তৃতাগুলো ছিল তাঁর এ বিষয়ে প্রথম যাত্রা। চিকিৎসক, গবেষক ও লেখক হিসেবে ফ্রয়েড ছিলেন অক্লান্ত ও অতিপ্রজ। কিন্তু তাঁর বিপুল রচনাসম্ভারের সামান্যই বাংলায় অনূদিত হয়েছে।
এ কারণে আবদুল গনি হাজারীর এই অনুবাদ বাঙালি পাঠকের কাছে বিশেষ মূল্যবান। পঞ্চাশ ও ষাটের দশকের এই কবি ও সাংবাদিক তাঁর পাণ্ডিত্য দিয়ে ফ্রয়েডের জটিল তত্ত্বকে বাংলাভাষায় সহজবোধ্য করেছেন। মনোবিজ্ঞান ও দর্শনে আগ্রহী পাঠকদের জন্য এই বই এক অনন্য সম্পদ।
| অনুবাদক | : | আবদুল গনি হাজারী |
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 2nd Printed, 2016 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9844151422 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 164 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।