Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

300৳400৳Save 100৳ (25%)
Qty
Wishlist
Share

কানায়ে মিনাতোর 'পেনান্স' এক ভয়াবহ মনস্তাত্ত্বিক আখ্যান। ছোটবেলায় চার বান্ধবীর সাথে খেলার সময় নিখোঁজ হয়ে যায় এমিলি। অচেনা এক লোক তাকে ভুলিয়ে নিয়ে গিয়েছিল, কিছু সময় পর পাওয়া যায় তার মৃতদেহ। পুলিশের কাছে সেই অচেনা লোকের কোনো সঠিক বিবরণ দিতে পারেনি চার বান্ধবী। এমিলির মা আসাকো সারাজীবন মেয়ের মৃত্যুর জন্য এই চারজনকেই দায়ী করে এসেছেন, আর মনে করেন এমিলির জীবনের মূল্য তাদের দিয়েই চুকাতে হবে।

সায়ে, মাকি, ইউকো ও আকিকোর ভাগ্যে কী লেখা আছে? এমিলির খুনি কি ধরা পড়বে? চার বান্ধবী কি পারবে শৈশবের নির্মম স্মৃতি ভুলে সামনে এগোতে, নাকি সারাজীবন বয়ে বেড়াতে হবে সেই দুঃসহ অতীত? আক্ষেপ, দুঃস্মৃতি আর বিষণ্নতার গভীরে ডুবিয়ে দেওয়া এই উপন্যাস পাঠককে প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। মনস্তাত্ত্বিক থ্রিলারপ্রেমীদের জন্য এটি এক রোমাঞ্চকর পাঠ।

অনুবাদক:ইশরাক অর্ণব
প্রকাশনী:আফসার ব্রাদার্স
সংস্করণ:1st Published, 2023
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849746492
পৃষ্ঠা সংখ্যা:184
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all