আধুনিক বাংলা বানান ও লেখার নিয়ম কানুন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
দেলওয়ার হোসেন মন্ডলের 'আধুনিক বাংলা বানান ও লেখার নিয়ম কানুন' বইটি বাংলা ভাষার সঠিক ব্যবহার শেখার একটি সহজ গাইড। ছোটবেলা থেকে আমরা কথা বলতে শিখি, কিন্তু লেখার ভাষা আর মুখের ভাষা এক নয়। কথা বলার সময় স্বতঃস্ফূর্তভাবে বলি, ভুল করি, আবার শুধরে নিই। কিন্তু লেখার সময় সতর্কতা ও যত্ন প্রয়োজন। বিভিন্ন অঞ্চলের মানুষের কথার পার্থক্য থাকে, তাই লিখতে হলে আঞ্চলিকতা এড়িয়ে শুদ্ধ ও অর্থপূর্ণ বাক্য গঠন করতে হবে।
বইটিতে বাক্যের নানা গঠন নিয়ে আলোচনা করা হয়েছে, যেমন ছোট বাক্য, বড় বাক্য, সরল বাক্য, মিশ্র বাক্য, প্রশ্ন বাক্য, সদর্থক বাক্য, কর্তৃবাচ্য ও কর্মবাচ্যের বাক্য। সাথে আছে বিশেষণ, ক্রিয়ার সময়, লিঙ্গ, বহুবচন, 'না' বলার উপায়, সাধু ও চলিত ভাষা, পদক্রম, বানানের নিয়ম, হ্রস্ব-ই ও দীর্ঘ-ঈ, দন্ত্য-ন ও মূর্ধণ্য-ণ, শ ষ স-এর ব্যবহারসহ আরও অনেক বিষয়। স্কুলের ব্যাকরণের চেয়ে ভিন্নভাবে, সহজভাবে বাংলা ভাষার নিয়মকানুন শেখানো হয়েছে এই বইয়ে।
| প্রকাশনী | : | আফসার ব্রাদার্স |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 984-8005-29-3 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 160 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |