আবিস্কার
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আচার্য জগদীশচন্দ্র বসুর 'আবিস্কার' বিজ্ঞানচর্চার এক অনন্য দলিল। প্রথম খণ্ডে রয়েছে বৈদ্যুতিক গবেষণা—বৈদ্যুতিক তরঙ্গ বা অদৃশ্যালোকের প্রকৃতি, সেই তরঙ্গই অদৃশ্যালোক তৈরি করে কি না, এবং তরঙ্গের সমতলীয়করণের আলোচনা। দ্বিতীয় খণ্ডে জড় ও জীবের সম্পর্ক বিশ্লেষণ করেছেন তিনি। উদ্ভিদের আঘাত-অনুভূতি, প্রাণী ও উদ্ভিদের সাড়ার একতা, পৌনঃপুনিক সাড়া ও স্বতঃসঞ্চলন, রসশোষণ, বৃদ্ধি ও তার বৈচিত্র্য, আলোকের প্রভাব এবং উদ্ভিদের নিদ্রা—সবই স্থান পেয়েছে এই বিভাগে।
তৃতীয় খণ্ডে সজীব ও নির্জীবের মধ্যে সম্পর্ক, আঘাত-অনুভূতি, অবসাদ, দৃষ্টিতত্ত্বের কৃত্রিম চক্ষু, দৃষ্টিভ্রম ও ফোটোগ্রাফি নিয়ে আলোচনা করেছেন। চতুর্থ খণ্ডে উদ্ভিদের দৈহিক ক্রিয়া—পরিপাক, হৃৎস্পন্দন, প্রাণী ও উদ্ভিদের স্নায়ু, দেহ-ব্যবচ্ছেদে স্নায়ু আবিষ্কার এবং বাহ্যিক উত্তেজনার অনুভূতি—বিশদভাবে বর্ণিত। বিজ্ঞানী হিসেবে জগদীশচন্দ্র বসুর অসাধারণ গবেষণার পরিচয় পাওয়া যায় এই গ্রন্থে।
| প্রকাশনী | : | রাবেয়া বুকস্ |
| সংস্করণ | : | 1st published ,2022 |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 176 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |