ভ্লাদিমির ইলিচ লেলিন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ইয়েভগেনিয়া স্তেপানভার 'ভ্লাদিমির ইলিচ লেলিন' বইটি সমাজতন্ত্রের তিন মহান দার্শনিকের একজনকে নিয়ে রচিত জীবনীগ্রন্থ। গত শতাব্দীর শেষ দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে মার্কস-এঙ্গেলস-লেনিনের দর্শনের প্রায়োগিক সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠেছে। পুঁজিবাদী ব্যবস্থার বিকল্প হিসেবে সমাজতন্ত্র যে অনিবার্য, তা নিয়ে অনেক সমাজবিজ্ঞানীর মনে সংশয় দেখা দিয়েছে। কিন্তু লেখক দেখিয়েছেন, বিশ্বায়নের ছত্রছায়ায় পুঁজি যেমন বিকশিত হয়েছে, তেমনি বহুজাতিক কোম্পানিগুলোর হাতে শ্রমজীবী মানুষ ক্রমাগত শোষণের শিকার হচ্ছে।
বইটিতে লেনিনের জীবন ও দর্শন সহজ ও সাবলীল ভাষায় উপস্থাপন করা হয়েছে। লেখক যুক্তি দেখিয়েছেন যে, পুঁজিবাদ তার সমস্ত কৌশল প্রয়োগ করেও মেহনতি মানুষের মুক্তি আনতে ব্যর্থ হয়েছে এবং দিন দিন পুঁজিবাদের সংকট আরও ঘনীভূত হচ্ছে। এই প্রেক্ষাপটে সমাজতন্ত্রের দার্শনিকদের চিন্তাধারা আবারও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। বি এল দাসের অনুবাদে বইটি বাংলাভাষী পাঠকদের জন্য সহজবোধ্য হয়ে উঠেছে।
| অনুবাদক | : | বি এল দাস |
| প্রকাশনী | : | রাবেয়া বুকস্ |
| সংস্করণ | : | 1st Edition, 2016 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847016400835 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 176 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |