এ টেল অফ টু সিটিজ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস 'এ টেল অফ টু সিটিজ' ফরাসি বিপ্লবের পটভূমিতে রচিত। এই কাহিনিতে দুই শহর লন্ডন ও প্যারিসকে কেন্দ্র করে গড়ে উঠেছে ঘটনার জাল। বইটিতে বিপ্লব শুরুর সময় ফ্রান্সের কৃষকদের দুর্দশা, বিপ্লবীদের নিষ্ঠুরতা এবং তৎকালীন লন্ডনের জীবনযাত্রার সঙ্গে তার পার্থক্য ফুটিয়ে তোলা হয়েছে। মূলত সেই উত্তাল সময়ে কিছু মানুষের জীবনকাহিনিই এখানে চিত্রিত হয়েছে।
অনেকের মতে এই উপন্যাসে ডিকেন্সের ব্যক্তিজীবনের কিছু ঘটনার ছাপ রয়েছে। ৪৫টি অধ্যায়ের এই বইটি ১৮৫৯ সালের এপ্রিল থেকে শুরু করে ৩১ সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। অত্যন্ত জনপ্রিয় এই কাহিনি নিয়ে নির্মিত হয়েছে সিনেমা, প্রচারিত হয়েছে রেডিও ও টেলিভিশনে। ১৯৫৭ সালে মঞ্চনাটক হিসেবেও পরিবেশিত হয়েছিল এর কাহিনি। বিশ্বব্যাপী দুইশ মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে এবং পঞ্চাশের বেশি ভাষায় অনূদিত হয়েছে এই কালজয়ী উপন্যাসটি।
| অনুবাদক | : | আবু তৌহিদ |
| প্রকাশনী | : | রাবেয়া বুকস্ |
| সংস্করণ | : | 1st published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847016400644 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 102 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |