দ্য ওল্ড ম্যান এন্ড দ্য সী
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আর্নেস্ট হেমিংওয়ের 'দ্য ওল্ড ম্যান এন্ড দ্য সী' একটি কালজয়ী উপন্যাস, যেখানে দেখা যায় এক বৃদ্ধ জেলের জীবনের শেষ লড়াইয়ের গল্প। ভাগ্য তার প্রতি বিরূপ, টানা অনেক দিন ধরেই তার জালে কোনো মাছ ধরা পড়ছে না। এমনকি যে তরুণ সহকারীটি তাকে সাহায্য করত, তার বাবা-মাও তাকে এই 'অভাগা' বুড়োর সাথে কাজ করতে নিষেধ করে দিয়েছে।
সমুদ্রে একা যাত্রা করে সে এক বিশাল মারলিন মাছের মুখোমুখি হয়। প্রবল সংগ্রামের পর অবশেষে সে বিরাট মাছটিকে হারপুন দিয়ে শিকার করতে সক্ষম হয়, কিন্তু মাছটি এতই বড় যে নৌকায় তোলা অসম্ভব হয়ে পড়ে। ফেরার পথে হাঙরের দল রক্তের গন্ধ পেয়ে এসে মাছটিকে আক্রমণ করে। বৃদ্ধ জেলেটি তার সমস্ত শক্তি দিয়ে হাঙরদের প্রতিহত করার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত তীরে ফিরে এলে তার জীবনের শ্রেষ্ঠ শিকারটির কেবল একটি কঙ্কালই অবশিষ্ট থাকে। এটি এক জীবনসংগ্রামের অপূর্ব ও মর্মস্পর্শী বৃত্তান্ত।
| অনুবাদক | : | সাইম হাসান |
| প্রকাশনী | : | রাবেয়া বুকস্ |
| সংস্করণ | : | October 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847016400360 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 79 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |