বিলিভ ইট অর নট - তৃতীয় খণ্ড
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রবার্ট রিপ্লের কার্টুন থেকে গল্প লেখার যাত্রা শুরু হয়েছিল আশির দশকের গোড়ায়। সেই সময়ের জনপ্রিয় 'কিশোর বাংলা' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল গল্পগুলো। প্রায় এক বছর ধরে প্রকাশিত এই গল্পগুলো কিশোরদের মধ্যে দারুণ সাড়া জাগিয়েছিল। পরে সেসব গল্প নিয়ে পরীক্ষামূলকভাবে প্রকাশিত হয় 'বিলিভ ইট অর নট' গ্রন্থ। বইটি প্রকাশের পরই বোঝা যায়, রিপ্লের কার্টুন গল্পের জনপ্রিয়তা এখনো আগের মতোই আছে।
এই উৎসাহ থেকেই আরও বিস্তৃত পরিসরে গল্প সংগ্রহ করে সাজানো হয়েছে বর্তমান 'বিলিভ ইট অর নট - তৃতীয় খণ্ড'। এটি সরাসরি অনুবাদ নয়, বরং কার্টুনের ক্যাপশনকে ভিত্তি করে বাংলায় গল্পের রূপ দেওয়া হয়েছে। ছোট ক্যাপশনকে বিস্তারিত গল্পে রূপান্তরের সময় মূল ভাব থেকে সরে আসা হয়নি। বিশ্বের ইতিহাস, শিল্প, সাহিত্য ও সমাজজীবনের নানা অবিশ্বাস্য ঘটনার বিবরণ স্থান পেয়েছে এই সংকলনে।
যেসব কৌতূহলী তরুণ পাঠকের জন্য এই আয়োজন, তাদের ভালো লাগলেই লেখকের শ্রম সার্থক হবে।
| অনুবাদক | : | ভবেশ রায় |
| প্রকাশনী | : | অনুপম প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849691457 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |