এ্যান্টনি এ্যান্ড ক্লিওপেট্রা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
'এ্যান্টনি এ্যান্ড ক্লিওপেট্রা' শেক্সপিয়ারের অমর সৃষ্টি, রচিত ১৬০৬-০৭ সালে। সমালোচক এ. সি. ব্রাডলি মনে করেন, গুণগত মানে এটি শেক্সপিয়ারের সেরা চারটি ট্র্যাজেডি, হ্যামলেট, ওথেলো, কিং লিয়ার এবং ম্যাকবেথের পরেই স্থান পায়। যদিও কোনো চরিত্রই হ্যামলেট বা ওথেলোর গভীরতায় পৌঁছাতে পারে না, ক্লিওপেট্রার চরিত্র চিত্রণে ব্রাডলি সেই একই সৃজনমেধার ছাপ দেখেছেন, যা হ্যামলেট সৃষ্টিতে কাজে লেগেছিল।
উল্লেখিত চারটি ট্র্যাজেডিতে চরিত্রের অন্তর্দৃষ্টি প্রকাশে স্বগতোক্তির বড় ভূমিকা আছে। কিন্তু এ্যান্টনি বা ক্লিওপেট্রা সেই অর্থে অন্তর্দৃষ্টিসম্পন্ন চরিত্র নন, তাই এখানে স্বগতোক্তির ব্যবহারও নেই। আরেক দিক থেকে নাটকটির ভাবগত মিল আছে শেক্সপিয়ারের প্রথম জীবনের প্রেমের ট্র্যাজেডি 'রোমিও এ্যান্ড জুলিয়েট'-এর সঙ্গে। দুই ক্ষেত্রেই প্রেমিক-প্রেমিকা পরিবার, সমাজ ও রাষ্ট্রের বিরোধিতার মুখোমুখি হয়। তবে রোমিও-জুলিয়েট নিতান্তই তরুণ, আর এখানে এ্যান্টনির বয়স ৪৮, ক্লিওপেট্রার ৩৮। নাটকের ঐতিহাসিক সময়কাল খ্রিষ্টপূর্ব ৪০ থেকে ৩০ সাল।
| প্রকাশনী | : | অনুপম প্রকাশনী |
| সংস্করণ | : | 2nd Printed, 2017 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847015201357 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 112 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |