সায়েন্স ও ম্যাথ পাজলস কালেকশন
কিশোর উপযোগী গণিত ও বিজ্ঞানভিত্তিক ধাঁধাঁ ও সমাধান নিয়ে ৪টি বই
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মার্টিন গার্ডনার, মাইকেল জেরার্ড ও অরউইন ব্রেচারের 'সায়েন্স ও ম্যাথ পাজলস কালেকশন' মজার সাথে গণিত ও বিজ্ঞান শেখার একটি চমৎকার সংকলন। বইটির পাজলগুলো সমাধানের জন্য গণিতের প্রাথমিক জ্ঞান যথেষ্ট, তবে কিছু সমস্যায় উচ্চতর গণিতের সামান্য সাহায্য লাগতে পারে। পাজলগুলোকে ধরণ অনুযায়ী কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, যাতে পাঠক সহজেই বিষয়টি আয়ত্ত করতে পারেন। সমাধানের অংশে প্রয়োজনীয় তাত্ত্বিক বিষয়গুলোও উপস্থাপন করা হয়েছে। বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়েও একটি পাজল আছে, যেটি সমাধান করলে এ সম্পর্কে ভিন্ন আঙ্গিকে জানা যাবে। লেখকদের পরামর্শ, নিজে চেষ্টা না করে সরাসরি সমাধান না দেখাই ভালো।
[বইটি মূলত আমেরিকান লেখকদের লেখা, তাই অনুবাদে আমাদের ভাষাশৈলী ও সংস্কৃতির সাথে মিলিয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এমনকি হিসাবগুলো ডলারের বদলে টাকায় দেখানো হয়েছে, যাতে পাঠকের বুঝতে সুবিধা হয়। যারা গণিতকে কঠিন ও তাত্ত্বিক মনে করেন, এই বইটি তাদের ধারণা বদলে দেবে। একবিংশ শতাব্দীতে বিজ্ঞান ও প্রযুক্তির প্রায় সব শাখায় গণিতের ব্যবহার বেড়েই চলেছে, তাই এই পাজলগুলো সমাধান করে পাঠক গণিতের আকর্ষণীয় দিকগুলো আবিষ্কার করতে পারবেন।]
| অনুবাদক | : | হিমাংশু কর |
| প্রকাশনী | : | তাম্রলিপি |
| সংস্করণ | : | 1st Published, 2019 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 304 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |