সেরা সাত রোয়াল্ড ডাল
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সেরা সাত রোয়াল্ড ডাল' বিখ্যাত ব্রিটিশ লেখকের জনপ্রিয় সাতটি শিশুতোষ গল্পের সংকলন। রোয়াল্ড ডাল ১৯১৬ সালে ওয়েলসের ল্যানডাফে জন্মগ্রহণ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওয়াশিংটন ডিসিতে তার লেখালেখির সূচনা। ১৯৪৩ সালে প্রকাশিত হয় তার প্রথম শিশুদের উপন্যাস 'গ্রিমলিনস'। দীর্ঘ বিরতির পর ষাটের দশকে আবার শিশুদের জন্য লেখা শুরু করেন। ১৯৬১ সালে আসে 'জেমস অ্যান্ড জায়ান্ট পিচ', এরপর একে একে 'চার্লি অ্যান্ড চকোলেট ফ্যাক্টরি', 'মাতিল্ডা', 'ফ্যান্টাসটিক মিস্টার ফক্স'-এর মতো কালজয়ী বই।
শিশুদের জন্য তিনি মোট ১৭টি উপন্যাস লিখেছেন। ব্রিটেনের এক জরিপে সর্বকালের সেরা শিশুসাহিত্যিকদের তালিকায় তিনি দ্বিতীয় স্থানে ছিলেন, তৃতীয় স্থানে ছিলেন হ্যারি পটারের লেখিকা জে কে রাউলিং। তার বই বিশ্বের প্রায় ৫৯টি ভাষায় অনূদিত। ১৯৯০ সালে অক্সফোর্ডে ৭৪ বছর বয়সে তার মৃত্যু হলেও ভক্তদের হৃদয়ে তিনি চিরজীবী।
| প্রকাশনী | : | তাম্রলিপি |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848058145 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 208 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |