বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বার্ট্রান্ড রাসেলের 'বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি' রচিত হয়েছিল ১৯৩১ সালে, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে। পৃথিবী তখন যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে অভিজ্ঞ, কিন্তু ভেতরে ভেতরে আরেকটি বিশ্বযুদ্ধের প্রস্তুতি চলছিল। জ্ঞান-বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতি মানুষের শুভবুদ্ধি জাগ্রত না করে বরং ধ্বংসস্পৃহাকে উস্কে দিয়েছিল, যার প্রমাণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তবে এরই মধ্যে গ্যালিলিও দিয়ে শুরু হয়ে কেপলার, নিউটন, ডারউইন, আইনস্টাইন, পাভলভের মতো বিজ্ঞানীদের আবিষ্কারের মধ্য দিয়ে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রসার ঘটছিল।
রাসেল ছিলেন সেই মনোভাবের মূল প্রবক্তা। তিনি বিজ্ঞানকে শুধু জ্ঞান হিসেবে নয়, প্রজ্ঞার সঙ্গে বিজ্ঞানের যোগের কথা বলেছেন। তাঁর মতে, বিজ্ঞান প্রগতির প্রয়োজনীয় উপাদান সরবরাহ করে, কিন্তু খোদ বিজ্ঞানের অগ্রগতি নির্ভেজাল প্রগতি নিশ্চিত করতে যথেষ্ট নয়। জ্ঞানের বৃদ্ধির সাথে প্রজ্ঞার বৃদ্ধি যুক্ত না হলে বৈজ্ঞানিক সভ্যতা উত্তম সভ্যতা হয়ে উঠতে পারে না। এই বইয়ে রাসেল সেই জ্ঞানসমৃদ্ধ প্রজ্ঞাময় দৃষ্টিভঙ্গিরই দিশা দিয়েছেন।
| অনুবাদক | : | আমিনুল ইসলাম ভুইয়া |
| প্রকাশনী | : | সময় প্রকাশন |
| সংস্করণ | : | 1st Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 320 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |