একটি পূর্বঘোষিত মৃত্যুর উপাখ্যান এবং আমার বিষণ্ন শয্যাসঙ্গিনীদের স্মৃতিকথা

by গাব্রিয়েল গার্সিয়া মার্কেস

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

256৳320৳Save 64৳ (20%)
Qty
Wishlist
Share

গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের ‘একটি পূর্বঘোষিত মৃত্যুর উপাখ্যান এবং আমার বিষণ্ন শয্যাসঙ্গিনীদের স্মৃতিকথা’ একটি বিখ্যাত উপন্যাস। যেদিন সান্তিয়াগো নাসারকে খুন করা হবে, সেদিন ভোর সাড়ে পাঁচটায় সে ঘুম থেকে ওঠে। বিশপ যে লঞ্চে করে আসছিলেন, তার জন্য অপেক্ষা করছিল সে। সান্তিয়াগো স্বপ্ন দেখেছিল, ডুমুরের বনের ভিতর দিয়ে সে যাচ্ছে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, আর মুহূর্তের জন্য নিজেকে বেশ সুখী মনে হচ্ছে। তবে জেগে ওঠার পর মনে হলো, পুরো শরীরে যেন পাখির বিষ্ঠার ছিটা। সে সবসময়ই গাছ নিয়ে স্বপ্ন দেখত।

তার মা প্লাসিদা লিনেরো সাতাশ বছর পরে সেই দুঃসহ সোমবারের স্মৃতি বেদনাভরে বর্ণনা করেছেন। এর আগের সপ্তায় সান্তিয়াগো স্বপ্ন দেখেছিল, রাংতা দিয়ে মোড়ানো উড়োজাহাজে চড়ে কাঠবাদাম গাছের উপর দিয়ে উড়ে যাচ্ছে, কিন্তু গাছের সঙ্গে উড়োজাহাজের ধাক্কা লাগছে না। অন্যের স্বপ্ন শুনে ভবিষ্যৎবাণী করার সুনাম ছিল প্লাসিদার, তবে ছেলের এই স্বপ্নগুলোতে তিনি অশুভ লক্ষণ দেখতে পাননি। মৃত্যুর আগের কয়েকদিন সকালে ছেলে এই স্বপ্নের কথা তাকে জানিয়েছিল।

অনুবাদক:সুরাইয়া ফারজানা হাসান
প্রকাশনী:সময় প্রকাশন
সংস্করণ:1st Published, 2021
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789844583542
পৃষ্ঠা সংখ্যা:171
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all