তাজউদ্দীন আহমদের ডায়েরি ১৯৪৯-৫০ - দ্বিতীয় খণ্ড

by তাজউদ্দীন আহমদ

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

440৳550৳Save 110৳ (20%)
Qty
Wishlist
Share

আত্মপ্রচারবিমুখ ও প্রায় নীরব কর্মী-সংগঠক তাজউদ্দীন আহমদের জীবন সম্পর্কে আমরা আজ পর্যন্ত খুব কমই জানি। সেদিক থেকে 'তাজউদ্দীন আহমদের ডায়েরি ১৯৪৯-৫০ - দ্বিতীয় খণ্ড' বইটির মূল্য অপরিসীম। ভাষা আন্দোলন নিয়ে বদরুদ্দীন উমরের গবেষণা ও রচনায় তাজউদ্দীন আহমদের এই ডায়েরি থেকে মূল্যবান তথ্য ব্যবহৃত হয়েছে। এটি সে সময়ের এক অসাধারণ দলিল, যার ঐতিহাসিক মূল্য অপরিসীম। জাতিকে যে দৃঢ় নেতৃত্ব এই মানুষটি পরবর্তীকালে দিয়েছেন, তার ভিত্তি কীভাবে তৈরি হয়েছিল, তরুণ বয়সে লেখা এই দিনলিপিগুলো তারই সাক্ষ্য দেয়।

চব্বিশ-পঁচিশ বছরের এক তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র প্রতিদিন ইংরেজিতে দিনপঞ্জি লিখেছেন। লিখেছেন দৈনন্দিন জীবনের কিছু ঘটনা, বড় রাজনৈতিক বিষয়। পরে এই তরুণ হয়েছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধকালীন সরকারের নেতা। তাঁর লেখা এই ডায়েরি বিবেচিত হয়েছে এ দেশের রাজনৈতিক-সামাজিক ইতিহাসের বিশ্বস্ত উপকরণ হিসেবে।

প্রকাশনী:প্রথমা প্রকাশন
সংস্করণ:1st Published, 2024
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849793229
পৃষ্ঠা সংখ্যা:256
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all