রক্তাক্ত দিনগুলো ১৯৭৫-৮১
অভ্যুত্থান-পাল্টাঅভ্যুত্থান প্রত্যক্ষদর্শীর অভিজ্ঞতা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
১৯৭৫ থেকে ১৯৮১ সাল বাংলাদেশের ইতিহাসে এক ঘটনাবহুল ও উত্তাল সময়। ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা, নভেম্বরের জেলহত্যাকাণ্ড, সেনাবাহিনীর ক্ষমতা দখল, অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থান, এসব ঘটনায় রাষ্ট্রের চেহারা বদলে যায় অনেকখানি। ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম. সাখাওয়াত হোসেনের 'রক্তাক্ত দিনগুলো ১৯৭৫-৮১' বইটি সেই সময়ের জানা-অজানা অনেক তথ্যের এক অন্তরঙ্গ বয়ান।
সেনাবাহিনীর একজন কর্মকর্তা হিসেবে লেখক এসব ঘটনার কোনোটি দেখেছেন সাক্ষী হয়ে, কোনোটি প্রত্যক্ষদর্শী হয়ে। তাঁর সেই অভিজ্ঞতার আলোকে উঠে এসেছে সেনাবাহিনীর অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ক্ষমতার পালাবদল আর রাষ্ট্রীয় নানা ঘটনার নেপথ্য কাহিনি। ইতিহাস-অনুসন্ধিৎসু পাঠক এই বই পড়ে অনেক বিষয়ে নতুন করে ভাববেন, আর সাধারণ পাঠকেরও মিটে যাবে কৌতূহল।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Edition 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 232 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |