অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট

by এরিখ মারিয়া রেমার্ক

কপি বেছে নিন
234৳300৳Save 66৳ (22%)
Qty
Wishlist
Share

এরিখ মারিয়া রেমার্কের কালজয়ী যুদ্ধবিরোধী উপন্যাস 'অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট' প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহ বাস্তবতা তুলে ধরে। কৈশোর পেরোনো তরুণ পল বোমার, মা-বাবা ও এক বোনকে নিয়ে তার সংসার। যুদ্ধ শুরু হলে বহু তরুণের সঙ্গে পলকেও ওয়েস্টার্ন ফ্রন্টে যেতে হয়। দুই নম্বর কোম্পানিতে তার সঙ্গী ছিল জোসেফ, কেমারিখ, ক্রপ, মুলার ও লিয়ার। সেখানে তারা দেখে যুদ্ধের আসল রূপ, গুলি, বোমা, গ্রেনেড আর বিষাক্ত গ্যাসের মধ্য দিয়ে অজস্র মৃত্যু ও পঙ্গুত্ব। তাদের শেখানো হয়, হয় মারো, নয় মরো। যে ফরাসিকে তারা কখনো চোখে দেখেনি, তাকেই আজ মারতে হচ্ছে।

বন্ধুর মৃত্যু এই উপন্যাসের সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা। তবে এর বাইরেও ছোট ছোট আনন্দ, দুঃখ, মজার ও হাসির ঘটনা আছে। পড়তে পড়তে পাঠক হাসবেন, আঁতকে উঠবেন এবং শেষে আরও একবার যুদ্ধবিরোধী হয়ে উঠবেন। বিশ্বের বহু ভাষায় অনূদিত এই উপন্যাস যেকোনো পাঠকের জন্য এক অনন্য অভিজ্ঞতা।

অনুবাদক:জাহিদুল ইসলাম (অনুবাদক)
প্রকাশনী:নালন্দা
সংস্করণ:1st Published, 2021
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849318729
পৃষ্ঠা সংখ্যা:118
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all