মিঞা অসমিয়া এনআরসি : আসামে জাতিবাদী বিদ্বেষ ও বাংলাদেশ
by আলতাফ পারভেজ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আলতাফ পারভেজের 'মিঞা অসমিয়া এনআরসি : আসামে জাতিবাদী বিদ্বেষ ও বাংলাদেশ' প্রতিবেশী আসামের বর্তমান পরিস্থিতি নিয়ে এক গভীর গবেষণাধর্মী গ্রন্থ। আরাকানের রোহিঙ্গা উদ্বাস্তু সমস্যার মতো আসামের পরিস্থিতিও এখন বাংলাদেশের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। চার দশক ধরে আসামে বাংলাদেশ সম্পর্কে বিরূপ ধারণা প্রচার করা হচ্ছে, বলা হচ্ছে সেখানে লাখ লাখ বাংলাদেশি অনুপ্রবেশ করেছে।
লেখক তাঁর এই গ্রন্থে 'বাংলাদেশি অভিবাসন' তত্ত্বের সত্যাসত্য খতিয়ে দেখেছেন। বাংলা ও আসামের ইতিহাসচর্চা ও পরিচয়ের রাজনীতির সীমাবদ্ধতা তুলে ধরতে গিয়ে ব্রহ্মপুত্র নদীর ঐতিহাসিক ভূমিকার ওপরও আলোকপাত করা হয়েছে। আসামে 'নাগরিক পঞ্জি' তৈরির প্রক্রিয়ার আইনি পর্যালোচনার পাশাপাশি এর মাধ্যমে ভাষাগত ও ধর্মীয় সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনের সরেজমিন চিত্র উঠে এসেছে। 'বিদেশি খেদাও' আন্দোলনের প্রকৃত কারণ, পটভূমি ও রাজনৈতিক অর্থনীতি সম্পর্কে বাংলাদেশে প্রথমবারের মতো প্রকাশিত এই গবেষণা গ্রন্থটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 2nd Edition, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849436140 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 211 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |