রসায়ন: সহজ পাঠ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
পিটার অ্যাটকিনসের 'রসায়ন: সহজ পাঠ' বইটি রসায়নকে একেবারে ভিন্ন চোখে দেখার আমন্ত্রণ জানায়। স্কুল-কলেজের পাঠ্যবইয়ে রসায়ন যে শুকনো, নীরস বিষয় হিসেবে ধরা দেয়, এখানে লেখক দেখিয়েছেন তার ঠিক উল্টো চিত্র। সোনা বানানোর লোভ আর অমর হওয়ার বাসনা থেকেই মানুষ রসায়নের পথে হাঁটতে শুরু করেছিল। পরমাণু আবিষ্কার আর মৌলিক পদার্থগুলোর ক্রম নির্ধারণের মধ্য দিয়ে সেই কৌতূহলই ধীরে ধীরে পরিণত হয় বিজ্ঞানে। ১৮৬৯ সালে দিমিত্রি মেন্ডেলিভের হাত ধরে জন্ম নেয় পর্যায় সারণি, যা সব মৌলকে এক সুতোয় গাঁথার এক ঐতিহাসিক প্রচেষ্টা।
বইটি মনে করিয়ে দেয়, আমাদের চারপাশের প্রতিটি জিনিসের পেছনেই রসায়নের অবদান রয়েছে। পোশাক থেকে খাদ্য উৎপাদন, পরিবহন থেকে জ্বালানি, সবকিছুই মৌলিকভাবে একেকটি রাসায়নিক প্রক্রিয়া। প্রতিটি জীবই আসলে এক একটি রাসায়নিক কারখানা। অ্যাটকিনসের সহজ, প্রাঞ্জল ভাষা আর গভীর অন্তর্দৃষ্টি পাঠককে রসায়নের জটিল জগতে নিয়ে যায় অনায়াসে। যাঁদের কাছে রসায়ন বিরক্তিকর মনে হয়েছে, এই বই তাঁদের জ্ঞানবিজ্ঞানের প্রতি আগ্রহ জাগিয়ে তুলবে। বিজ্ঞানশিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ পাঠক, সবার জন্যই এটি মূল্যবান একটি পাঠ।
| অনুবাদক | : | উচ্ছ্বাস তৌসিফ |
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849721451 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 160 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |