ইসলামে ধর্মীয় চিন্তার পুনর্গঠন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আল্লামা মুহাম্মদ ইকবালের 'ইসলামে ধর্মীয় চিন্তার পুনর্গঠন' বইটি ইসলামি দর্শনের এক অনন্য ভাষ্য। উর্দু সাহিত্যের শ্রেষ্ঠ কবি হিসেবে পরিচিত হলেও, মুসলিম দার্শনিক হিসেবে তাঁর খ্যাতি কম নয়। জার্মানি থেকে দর্শনে পিএইচডি করা ইকবালের কবিতাও দার্শনিক চিন্তায় গভীর। তাঁর কাছে ইসলাম ছিল একটি গতিশীল জীবনদর্শন, যা আধুনিক যুগের চ্যালেঞ্জের মুখে নতুন করে ব্যাখ্যা করা জরুরি। সেই প্রয়াস থেকেই জন্ম নেয় 'রিকনস্ট্রাকশন অব রিলিজিয়াস থট ইন ইসলাম' গ্রন্থটি, যার প্রাঞ্জল অনুবাদ এই বই।
এই বইয়ে ইকবাল নিজেকে প্রকাশ করেছেন পশ্চিমা দর্শনে পণ্ডিত, আধুনিক যুগের প্রশ্নে সচেতন এবং ইসলামি চিন্তায় গভীর একজন চিন্তক হিসেবে। ধর্ম ও দর্শন নিয়ে যাঁরা ভাবেন, তাঁদের জন্য বইটির প্রাসঙ্গিকতা আজ আরও বেড়েছে। জ্ঞানপিপাসু ও ধার্মিক পাঠকদের জন্য এটি অত্যন্ত মূল্যবান একটি সংযোজন।
| অনুবাদক | : | ইবরাহীম খাঁ |
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789843427182 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 199 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |