সামান্য স্বৈরিণী
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রবের্তো বোলানিওর 'সামান্য স্বৈরিণী' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র পনেরো বছরের বিয়াঙ্কা। গাড়ি দুর্ঘটনায় বাবা-মাকে হারানোর পর সে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। রোমের রাস্তায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায়, আর রাতে বাসায় ছোট ভাইয়ের আনা ভিডিও ক্যাসেটে নীল ছবি দেখে সময় কাটায়।
একদিন ছোট ভাইয়ের সঙ্গে অ্যাপার্টমেন্টে এসে হাজির হয় দুই আগন্তুক, যেন যুগল যমজ। রহস্যময় তাদের অতীত। তারা মিলানের রাস্তায় ঘুরে বেড়ায়, আর রাতে নিঃশব্দে ঢুকে পড়ে বিয়াঙ্কার ঘরে, পালা করে। একসময় বিয়াঙ্কা বুঝতে পারে, এই দুজনের কোনজন কোন রাতে তার কাছে আসে, তা সে চিনতেই পারে না। এই বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যেই তাকে আনা হয় সাবেক এক চলচ্চিত্র নায়কের প্রাসাদোপম ভিলায়। সেখানেই শুরু হয় আরেক রোমাঞ্চকর অধ্যায়, যেখানে বিয়াঙ্কা আবিষ্কার করে যে সে প্রেমে পড়ে যাচ্ছে, এক পরিণতিহীন অসম প্রেমে।
বোলানিওর স্বকীয় গদ্য ও রহস্যময় আখ্যানবিন্যাস পাঠককে টেনে নেয় এক অদ্ভুত জগতে। কিশোরীর অবচেতন মন, যৌনতা ও অস্তিত্বের সন্ধান, সবকিছু মিলিয়ে এটি একটি চিত্তাকর্ষক ও চিন্তার উদ্রেককারী উপন্যাস।
| অনুবাদক | : | আলীম আজিজ |
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849318972 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 110 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |