সাকুরা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
জুয়েল আহসান কামরুলের 'সাকুরা' উপন্যাসে ফুল আর মানুষের গল্প একাকার। জাপানে চেরি ফুলকে বলা হয় সাকুরা, যা বসন্তে ফুটে গোটা দেশকে রাঙিয়ে তোলে। এই উপন্যাসের প্রধান চরিত্রের নামও সাকুরা, এক ব্যতিক্রমী মেয়ে। বইয়ের শুরু, মধ্য আর শেষাংশের ধাঁচ এক নয়, যা পাঠককে চমকে দেয়।
প্রেম, স্বপ্ন, সংঘাত, চাওয়া-পাওয়া, জীবনের নানা টানাপোড়েন আর কৌতুকবোধ মেশানো এই গল্প। ভালোবাসার টানে সীমান্ত পেরিয়ে এক দেশ থেকে আরেক দেশে ছড়িয়ে পড়ে জীবনের অসংখ্য অধ্যায়। পৃথিবীর পথে পথে ছড়িয়ে থাকা জীবনের গল্পগুলোকে কীভাবে দেখা হয়, কীভাবে দেখা হয় না, সেসব নিয়েই এই উপন্যাসের আখ্যান।
| প্রকাশনী | : | অন্বেষা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849549611 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 264 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |