পোস্টমর্টেম
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
প্যাট্রিসিয়া কর্নওয়েলের 'পোস্টমর্টেম' উপন্যাসের পটভূমি ভার্জিনিয়ার রিচমন্ড শহর। যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্যের তুলনায় এখানে হোমিসাইডের হার অনেক বেশি। এমন অবস্থায় শহরে এক সিরিয়াল কিলারের হত্যাযজ্ঞ শুরু হয়। ধর্ষণের পর শ্বাসরোধ করে একের পর এক মেয়েকে খুন করে যাচ্ছে সে, আর প্রতিটি খুনের সঙ্গে বদলে যাচ্ছে তার অত্যাচারের ধরন। প্রমাণের অভাবে প্রতিবারই সে ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।
ইতালীয় বংশোদ্ভূত, ব্লন্ড আর ক্ষুরধার মস্তিষ্কের অধিকারী ডা. কে স্কারপেট্টা রিচমন্ডের চিফ মেডিক্যাল এক্সামিনার। প্রতিনিয়ত অপরাধের শিকারদের ময়নাতদন্ত করলেও এই সিরিয়াল কিলিংয়ের ঘটনাগুলো তাকে ধন্ধে ফেলে দেয়। আঘাত হানে তার ব্যক্তিগত ও পেশাগত জীবনে। আমেরিকার বেস্টসেলার ক্রাইম রাইটারের দক্ষ প্লটিং আর সূক্ষ্ম বিশ্লেষণী জগতে পাঠকরা ডুবে যাবেন এই থ্রিলারে।
| অনুবাদক | : | সান্তা রিকি |
| প্রকাশনী | : | অন্বেষা প্রকাশন |
| সংস্করণ | : | 1st published 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789844350878 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 352 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |