ক্রান্তিকাল
জসীমুদ্দিন মাসুমের 'ক্রান্তিকাল' এক তীব্র সামাজিক উপন্যাস। হেনা অসম্ভব সুন্দরী, অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে, দৃঢ় তার ভঙ্গি আর সরাসরি কথা বলা। সাগর তার পাড়ার ছোট ভাই, একসময় তাকে পড়াত, এখন সে তার বন্ধুর মতো পাশে থাকে। কিন্তু তাদের প্রতিবেশিনী শিরি খালা, যিনি ধনী স্বামীর পাশবিক অত্যাচারে ইতালিতে সমকামী হয়ে যান, তিনি দেশে এসে হেনার দিকে ঝুঁকে পড়েন। হেনা সমকামিতা পছন্দ করে না, কিন্তু খালা তাদের দরিদ্র পরিবারে সহায়তা করেন, তাই এড়াতেও পারে না।
এদিকে ক্ষুধা-দারিদ্র্য আর ধর্মান্ধতায় ভুগে হেনার বাবা পাগল হয়ে যান। পাগলামির চূড়ান্ত পর্যায়ে তিনি বৌ-ছেলেকে মেরে ফেলে আত্মহত্যা করেন। হেনার পৃথিবীতে আপন বলতে কেউ থাকে না। একদিকে পুরো পরিবার শেষ হয়ে যাওয়া, নিজের সম্মানহানির গ্লানি, লেখাপড়া বন্ধ হয়ে যাওয়া, অন্যদিকে সাগরের সত্য প্রেম। এই চরম ক্রান্তিকালে হেনা নিজেকে আবিষ্কার করে, যেখানে তার পাশে কেউ নেই।
| প্রকাশনী | : | অন্বেষা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849478669 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 246 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।