চাচনামাহ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মুহম্মদ আলী বিন আবুবকর কুফির 'চাচনামাহ' খ্রিস্টীয় অষ্টম শতকের শুরুতে সিন্ধ বিজয়ের ইতিহাস নিয়ে রচিত এক ঐতিহাসিক গ্রন্থ। সিন্ধের রাজা চাচের নাম থেকেই এই বইয়ের নামকরণ। রাজপুত রাই রাজবংশের শেষ রাজা রাই সাহাসীর মৃত্যুর পর তার রানী সুহান্দীর সঙ্গে প্রণয়ের মাধ্যমে সিংহাসনে বসেন ব্রাহ্মণ চাচ। কিন্তু চাচের পুত্র দাহারের শাসনামলেই ঘটে এক গুরুত্বপূর্ণ ঘটনা, যা ইতিহাসের গতিপথ বদলে দেয়।
দেবল বন্দরের কাছে জলদস্যুরা আটটি আরব জাহাজ লুণ্ঠন করে, যাতে ছিল খলিফা ও হাজ্জাজ বিন ইউসুফের জন্য মূল্যবান উপহার। ফেরতের দাবিতে হাজ্জাজ দাহারের কাছে পাঠান, কিন্তু দাহার তা প্রত্যাখ্যান করেন। এরপরই হিজরী ৯২ সালে মুহম্মদ কাসিমের নেতৃত্বে সিন্ধে অভিযান পরিচালিত হয়। অসম্ভব রণদক্ষতায় মুহম্মদ কাসিম দেবল, ব্রাহ্মণাবাদ, আলর, মুলতান জয় করেন। কিন্তু শেষে কেন এই বীরকে তুচ্ছ মৃত্যু বরণ করতে হয়েছিল, তার উত্তর খুঁজে পাবেন ইতিহাসের পাঠকরা।
| অনুবাদক | : | মধুসূদন মিহির চক্রবর্তী |
| প্রকাশনী | : | অন্বেষা প্রকাশন |
| সংস্করণ | : | 2nd Printed, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789847116952 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 272 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |