Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
গোসানিয়া-সেম্পের 'ছোট্টমণি নিকোলা' ফরাসি সাহিত্যের এক জনপ্রিয় চরিত্রের বাংলা অনুবাদ। রেনে গোসিনি (১৯২৬-১৯৭৭) গল্পগুলো লিখেছেন আর জ্য জ্যাক সেম্পে (১৯৩২-২০২২) এতে যোগ করেছেন কাব্যিক সব চিত্র। ১৯৫৯ সালের ১৯ মার্চ ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমের রবিবার পত্রিকার ইস্টার সংকলনে প্রথম প্রকাশিত হয় ছোট্টমণি নিকোলার একটি গল্প, যা সবার মাঝে ব্যাপক সাড়া ফেলে। ছোটদের বই হলেও অনুবাদটি ছিল চ্যালেঞ্জিং, কারণ একই বাক্যে শিশুদের উপযোগী শব্দ বাছাই করে মূল লেখার বাক্যবিন্যাস বজায় রাখতে হয়েছে। ফলে যারা ফরাসি ভাষা শিখছেন, তারাও বইটি থেকে উপকৃত হবেন। প্রতিটি ছোটগল্পই মজার এবং শেষে রয়েছে চমকপ্রদ টুইস্ট। ফ্রান্সের মূল প্রকাশক ও বাংলাদেশের অন্বেষা প্রকাশনের যৌথ সহযোগিতায় বইটি প্রকাশিত হয়েছে। সাহিত্যপ্রেমী থেকে শুরু করে ফরাসি ভাষার শিক্ষার্থী, সবার কাছেই এটি সুখপাঠ্য হবে।
| অনুবাদক | : | রিয়াদুল ইসলাম |
| প্রকাশনী | : | অন্বেষা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 136 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |