অবিস্মরণীয় নারী

by খুশবন্ত সিং

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

206৳275৳Save 69৳ (25%)
Qty
Wishlist
Share

খুশবন্ত সিংয়ের ‘বুক অফ আনফরগেটেবল ওমেন’ তার জীবনে আসা নারী এবং পরিচিত বিশিষ্ট নারী ব্যক্তিত্বদের নিয়ে বিভিন্ন সময়ে সংবাদপত্রের কলামে লেখা রচনার সংকলন। এতে উঠে এসেছে তার প্রথম যৌবনের বান্ধবী গায়রুনিয়া হাফিজের কথা, যার সাথে সম্পর্কের কারণে মুসলমানদের প্রতি তার দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছিল। ভারতীয় মুসলমানরাও যে নিজ দেশকে হিন্দু ও শিখদের মতোই ভালোবাসে এবং জাতীয় স্বার্থে সিদ্ধান্ত নিতে ভুল করে না, এই উপলব্ধিও তৈরি হয় তার মধ্যে। লেখক তার স্ত্রী কাভাল মালিককেও চিত্রায়িত করেছেন, যিনি গণমাধ্যমের প্রচারণা থেকে দূরে থাকলেও নিজের বিশ্বাস ও সিদ্ধান্তে অটল। বিতর্কিত শিল্পী অমৃতা শেরগিল, মাদার তেরেসা এবং ফুলন দেবীর বর্ণনাও রয়েছে এতে। এসব বর্ণনা সংশ্লিষ্ট নারীদের পূর্ণাঙ্গ জীবনী নয়, বরং তাদের জীবন ও কর্মের উল্লেখযোগ্য দিকগুলোই ফুটে উঠেছে।

এছাড়াও খুশবন্ত সিংয়ের উপন্যাস ও ছোটগল্পের বেশ কিছু নারী চরিত্রকে স্থান দেওয়া হয়েছে এই গ্রন্থে। ব্ল্যাক জেসমিনের মার্থা স্ট্যাক, লেডি মোহন লাল, জীন মেমসাহেব, ‘দিল্লি’ উপন্যাসের হিজড়া বেশ্যা ভাগমতি, ‘ট্রেন টু পাকিস্তান’-এর নূরান, ‘আই শ্যাল নট হিয়ার দ্য নাইটেঙ্গেল’-এর চম্পক এবং ‘দ্য কম্প্যানি অব ওমেন’-এর ধান্নো, সরোজিনী, ইয়াসমিন, মলি গোমেজের মতো চরিত্রগুলোর সাবলীল বিবরণ পাঠককে উজ্জীবিত করবে।

খুশবন্ত সিংয়ের রচনাশৈলীর সাথে বাংলাদেশের পাঠকরা আগেই পরিচিত। তার অধিকাংশ লেখায় মানুষের যৌন চেতনা ও আচরণের খোলামেলা বর্ণনা রয়েছে, যা অনেকের কাছে বিব্রতকর মনে হলেও জীবন থেকে বিচ্ছিন্ন নয়। তার বর্ণনায় কোনো ন্যাকামি বা অসততা নেই, খোলামেলা প্রকাশের সততাই তার রচনার প্রধান বৈশিষ্ট্য।

অনুবাদক:আনোয়ার হোসাইন মঞ্জু
প্রকাশনী:আহমদ পাবলিশিং হাউজ
সংস্করণ:4th Reprint, 2015
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789841170581
পৃষ্ঠা সংখ্যা:200
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all