ফিরে ফিরে এসো বিষাদিতা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সাগরিকা নাসরিনের 'ফিরে ফিরে এসো বিষাদিতা' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র রাখি, যে ছেলের রূপ ধরে জন্ম নেওয়া মেয়েলি আচরণের মানুষ। শহরটাকে যখন মানুষের শহর মনে হয় না, তখনও শহরের পতিত জায়গা কিংবা কোনাকাঞ্চিতে ইট-পাথরের বুকে ছোট ঘাস-ফুল ফুটে থাকে পরম মমতায়। কুয়ো থেকে বেরিয়ে সাগরের স্বপ্নে বিভোর হয় রাখি। জীবন অনেক বড়, কাঁটা চামচের টুংটাং শব্দের নাম জীবন নয়।
বারবার জীবনের স্যাঁতসেঁতে নোনা ঘরে পিছলে পড়া তার বন্ধু মৌকে সে শেখায় জীবনের গল্প। কবি সোয়েব আল হাসান কিংবা রাখিকে খুনের কন্ট্রাক্ট পাওয়া একদা সিরিয়াল কিলার পরাগ, কারো জন্যই আর কোনো পিছুটান রাখে না সে। মনে হয়, অন্য কোথাও জীবন, অন্য কোনোখানে। এই অনুভূতিই যেন উপন্যাসের মূল সুর, যা পাঠককে ভাবায় জীবনের অর্থ নিয়ে।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | 1st Edition 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 88 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |