কপি বেছে নিন
525৳700৳Save 175৳ (25%)
Qty
Wishlist
Share

ইয়ান ফ্লেমিংয়ের 'জেমস বন্ড সমগ্র' বিশ্ববিখ্যাত গুপ্তচর ০০৭ জেমস বন্ডের অভিযানকাহিনিগুলোর সংকলন। এই ধরনের বর্ণনাত্মক গল্পে থাকে নায়কের অসীম বীরত্ব, বিশেষ সমস্যা সমাধানে সূক্ষ্মবুদ্ধি, মৃত্যুকে উপেক্ষা করা এবং পদে পদে বিপদ পার হওয়ার চিরসবুজ অভিযানের কাহিনি। বিশ্বসাহিত্যে এ জাতীয় গল্পের সার্থকতম স্রষ্টা হিসেবে পরিচিত ইয়ান ফ্লেমিং। তিনি রচনা করেছেন ১৪টি উপন্যাস ও কয়েকটি ছোটগল্প, যার অধিকাংশের নায়কের নাম জেমস বন্ড।

ফলে আলাদা আলাদা কাহিনি একই নায়কের কারণে একটি সমগ্র রূপে মলাটবন্দি হয়েছে। জেমস বন্ডের জনপ্রিয়তা জেমস হেডলি চেজের কাছাকাছি এবং আর্থার কোনান ডয়েলের শার্লক হোমসের পাঠকপ্রিয়তার সমতুল্য বলে উল্লেখ করা হয়েছে। ১৯৬৫ সালে হলিউডে ০০৭ সিনেমা মুক্তি পাওয়ার পর বিশ্বব্যাপী জেমস বন্ডের খ্যাতি ছড়িয়ে পড়ে। রহস্যঘেরা ০০৭ সংখ্যাটি নিয়ে পাঠকদের মনে প্রশ্ন আছে; গবেষণায় দেখা গেছে, রুডইয়ার্ড কিপলিংয়ের 'দ্য ডেজ ওয়ার্ক' গল্পের নাম থেকে ফ্লেমিং এই সংখ্যাটি গ্রহণ করেছেন, কারণ তিনি কিপলিংয়ের বিশেষ ভক্ত ছিলেন।

অনুবাদক:পৃথ্বীরাজ সেন
প্রকাশনী:বিশ্বসাহিত্য ভবন
সংস্করণ:1st Published, 2011
কভার:hardcover
ভাষা:bangla
পৃষ্ঠা সংখ্যা:745
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।

More Categories

See all