একজন অভ্র এবং বখতিয়ারের জ্বিন
by আবুল ফাতাহ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আবুল ফাতাহর 'একজন অভ্র এবং বখতিয়ারের জ্বিন' রহস্য, আধিভৌতিকতা আর ইতিহাসের মিশেলে এক ভিন্ন জগতে নিয়ে যায়। নিষিদ্ধ গ্রামের পুরনো মন্দিরে গিয়ে অদ্ভুত অসুখে পড়ে সপ্তদশী কিশোরী টগর। সবাই বিশ্বাস করে, জ্বিনে ধরেছে তাকে। রাতের বেলা ঘর থেকে সে উধাও হয়ে যেতে থাকে।
আটশ বছর আগে রহস্যময়ী এক নারীর গ্রামে আগমনের মধ্য দিয়ে গল্পের সূচনা। তারই ধারাবাহিকতায় উত্তরবঙ্গের অখ্যাত সেই গ্রামে পা রাখে বিভ্রান্তিকর চরিত্র অভ্র। ইতিহাস বিখ্যাত বখতিয়ার খিলজি এবং আঠারো শতকের এক ফরাসি লেখকের সঙ্গে এই ঘটনার যোগসূত্র কোথায়?
জমাট রহস্য আর একটুখানি ইতিহাসের মিশেলে অভ্রর মায়াময় জগতে পাঠককে আরেকবার স্বাগতম জানায় এই উপন্যাস।
| প্রকাশনী | : | নন্দন |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849415275 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 176 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |