আলেম উদ্যোক্তাদের সোনালি অতীত
ইসলামের হাজার বছরের ইতিহাসে পৃথিবীব্যাপী ব্যবসা-বাণিজ্যে ইসলাম ও উলামায়ে কেরামের অসামান্য অবদান নিয়ে তথ্যবহুল রচনা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ইসলামে জীবিকা অন্বেষণে ব্যবসার তাগিদ এসেছে সর্বাগ্রে। সৎ ব্যবসায়ীদের হাশর নবি-সাহাবিদের সঙ্গে হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন স্বয়ং আমাদের প্রিয় নবি হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। নবি, সাহাবি, তাবেঈ, তাবে-তাবেঈ থেকে শুরু করে হাজার বছরের ইতিহাসে সোনালি একটা অধ্যায় ছিল। যেখানে ছিল ব্যবসা ও উদ্যোক্তাদের সাফল্যের গল্প। তবে কালের পরিক্রমায় বলি কিংবা সামাজিক বিস্মৃতি—আমরা সেই ইতিহাস হারিয়ে ফেলেছিলাম। আল্লামা কাজি আতহার মুবারকপুরি রহ. রচিত ও আবুল ফাতাহ কাসেমি অনুদিত বইটি আমাদের সেই হারানো ইতিহাস খুঁজে পাওয়ার একটি সূত্র তৈরিতে ভূমিকা রাখবে। বইটি সম্পর্কে ভারতের প্রখ্যাত লেখক, বিদগ্ধ মনীষী মাওলানা আবদুল মাজিদ দরিয়াবাদি বলেন, ‘এ বইটি সব মানুষের চোখ খুলে দেবে।’ আশা করি গ্রন্থটি উদ্যোক্তা বা ব্যবসায়ী তৈরিতে দারুণ ভূমিকা রাখবে।
| অনুবাদক | : | মাওলানা আবুল ফাতাহ কাসেমী |
| প্রকাশনী | : | নন্দন |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 272 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |