Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বইয়ের নাম দেখে নিশ্চয়ই আপনার ভ্রু কুঁচকে গেছে। এতদিন তো শুনেছেন ‘কনটেন্ট ইজ কিং’, আজ হঠাৎ ‘রাইটিং’ ঢুকে গেল মাঝখানে কীভাবে? একটু ভাবলেই বুঝবেন, এটাই আসলে সঠিক। কারণ সব ধরনের কনটেন্টের ভিত্তি হলো এর রাইটিং। রাইটিং ভালো না হলে কনটেন্টও ভালো হবে না। আপনি যদি কনটেন্ট ক্রিয়েটর বা কনটেন্ট রাইটার হন, তাহলে তো কথাই নেই। আর যদি উদ্যোক্তা, ব্যবসায়ী, মার্কেটার কিংবা বিজনেস স্টুডেন্ট হন, তাহলেও প্রতিটি পদে পদে কনটেন্ট রাইটিংয়ের গুরুত্ব আপনি উপলব্ধি করেছেন। অথচ বাংলায় এ বিষয়ে ভালো বই প্রায় নেই বললেই চলে। গুগলে কনটেন্ট রাইটিংয়ের সেরা বই খুঁজলে তালিকার শুরুতেই আসবে অ্যান হ্যান্ডলির ‘এভরিবডি রাইটস’। গুডরিডসে এর রেটিং ৪/৫, যা বুঝিয়ে দেয় বইটি কতটা দুর্দান্ত। সেই বইয়েরই ঝরঝরে, সাবলীল বাংলা রূপান্তর হলো ‘কনটেন্ট রাইটিং ইজ কিং’। সরাসরি অনুবাদ না করে রূপান্তর করার কারণ হলো, মূল বইটি ইংরেজি ভাষাভাষীদের জন্য লেখা। ফলে ইংরেজি ব্যাকরণসহ অনেক বিষয় আমাদের প্রেক্ষাপটে অপ্রয়োজনীয় ছিল। সেগুলোর নির্যাস রেখে যথাসম্ভব সংক্ষেপ ও পরিমার্জন করে একটি কার্যকরী রূপান্তর পাঠকের জন্য উপস্থাপন করা হয়েছে। আরেকটি কথা, এটি শুধু কনটেন্ট রাইটিংয়ের বই নয়, যারা ক্রিয়েটিভ রাইটিংয়ে আগ্রহী তাদের জন্যও এটি দারুণ কার্যকর।
| অনুবাদক | : | শাওন আরাফাত |
| প্রকাশনী | : | নন্দন |
| সংস্করণ | : | 1st Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849415442 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 144 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |