অভ্র নিরুদ্দেশ
by আবুল ফাতাহ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
হিন্দিতে একটি প্রবাদ আছে, ‘উড়তা হুয়া তীর পিছওয়ারে মে লেনা’। সরল বাংলায় যার অর্থ—উড়ন্ত তীরের সামনে নিজের পশ্চাৎদেশ পেতে দেওয়া। আমার মনে হচ্ছে, আমি তীর নই, উড়ন্ত নিউক্লিয়ার ওয়ারহেডের সামনে পেছন ফিরে দাঁড়িয়েছি! একজন মানুষ একেবারে ভোজবাজির মতো কীভাবে গায়েব হয়ে যেতে পারে—এই প্রশ্ন আজও তাড়া করে শওকতকে। সে তাকে কোথায় খুঁজে বেরিয়েছে! মাঝে মাঝে ‘কীভাবে’-র চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ‘কেন’? কেন সুমনা ওভাবে হারিয়ে গেল? সত্যিই কি হারিয়ে গেছে তার দুরন্ত কৈশোরের প্রেম, নাকি রহস্যটা আরও জটিল? সেই উত্তর খুঁজতেই রাঙামাটির পাহাড়ে রওনা দিল এক বাউন্ডুলে যুবক। সস্তা রসিকতা আর বিভ্রান্তি দিয়ে সে খুঁজে বেড়াচ্ছে এক নিঃসঙ্গ যুবকের রাতের ঘুম। বিশাল সবুজ পাহাড়গুলোতে কি সে খুঁজে পেল উত্তর? নাকি নিজেই নিরুদ্দেশ হলো? এটি একটি রহস্য গল্প, কিংবা অদ্ভুত প্রেমের গল্প। কারণ রহস্যই তো বাঁচিয়ে রাখে প্রেমকে। অভ্রর মায়াময় জগতে আপনাকে আরও একবার স্বাগত।
| প্রকাশনী | : | নন্দন |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849415367 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 112 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |