১০০ গ্রেট মার্কেটিং আইডিয়া
বিশ্বসেরা ব্র্যান্ডগুলোর মার্কেটিং স্ট্র্যাটেজি ও আইডিয়া অবলম্বনে
by জিম ব্লাইথ
অনলাইন-অফলাইন মিলিয়ে দেশে এখন ব্যবসায়ী ও উদ্যোক্তার সংখ্যা কম নয়। কিন্তু অনেকেরই মার্কেটিং নিয়ে জানাশোনা সীমিত। প্রমোশন বলতে আমরা বুঝি শুধু ফেসবুক বুস্টিং। অথচ ব্যবসা শুধু প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে চলে না, দরকার উপযুক্ত ব্র্যান্ডিং এবং মার্কেটিং। এই বইয়ের লেখক ইউনিভার্সিটি অফ ওয়েস্টমিনিস্টারের মার্কেটিং বিভাগের প্রফেসর হলেও বইতে তিনি কোনো জটিল তত্ত্ব আনেননি। বরং সহজ ও মজার ভাষায় বলেছেন ১০০টি চমৎকার মার্কেটিং আইডিয়া। মজার ব্যাপার হলো, এগুলো কোনো থিওরিটিক্যাল কেতাবি আইডিয়া নয়। প্রতিটি আইডিয়াই তিনি নিয়েছেন বিশ্বের নামকরা বিভিন্ন ব্র্যান্ডের স্ট্র্যাটেজি বা ক্যাম্পেইন থেকে। তালিকায় আছে বিএমডব্লিউ, ডিএইচএল, র্যাডিসন, রেমিংটন, ভক্সওয়াগনের মতো জায়ান্ট প্রতিষ্ঠানও। প্রতিটি আইডিয়ার ক্ষেত্রে প্রথমে তিনি আইডিয়া সম্পর্কে ধারণা দিয়েছেন। এরপর কোন ঘটনা বা ক্যাম্পেইন থেকে আইডিয়াটি নেওয়া হয়েছে, সেই গল্প বলেছেন। সবশেষে, আইডিয়াটি কীভাবে প্রয়োগ করবেন, কী কী মাথায় রাখতে হবে—সেসব বুলেট পয়েন্ট আকারে তুলে দিয়েছেন। মার্কেটিং নিয়ে এত মজাদার বই বাংলায় বোধহয় আর নেই। এত সহজ করে লেখা যে, একজন মুদি দোকানিও চাইলে আইডিয়াগুলো প্রয়োগ করতে পারবে। প্রতিটি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীর জন্য বইটি গাইডবুক হিসেবে কাজ করবে।
| অনুবাদক | : | এম এস আই সোহান,হাসান আযীয |
| প্রকাশনী | : | নন্দন |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849415312 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 192 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।