তাঁর পরিচয়
ইসলাম নিয়ে আলোচনা করলে সাধারণত আমরা ইসলামি বিধিবিধান নিয়েই কথা বলি। কী করা যাবে, কী করা যাবে না, কোন আদেশ পালন করতে হবে, কোন নিষেধাজ্ঞা থেকে বাঁচতে হবে, এসবই হয়ে ওঠে আলোচনার মূল বিষয়। কিন্তু আল্লাহর প্রতি ঈমানের আলোচনা হওয়া উচিত সবার আগে। কারণ, আল্লাহর প্রতি যথাযথ ঈমান না থাকলে আদেশ-নিষেধের জ্ঞান কী কাজে লাগবে? আদেশ-নিষেধ তো শেষ পর্যন্ত আনুগত্যকেই নির্দেশ করে, কিন্তু কার প্রতি আনুগত্য দেখাচ্ছি সেটাই যদি না জানি, তবে সেটা কেমন আনুগত্য হবে?
উম্মে আবদুর রহমান সাকিনা হার্শফেল্ডারের 'তাঁর পরিচয়' বইটি পাঠকদের আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে রচিত। যিনি আমাদের প্রভু-প্রতিপালক, যিনি উপাসনা লাভের একমাত্র যোগ্য। তবে এই পরিচয় শুধু নাম ও গুণাবলির বর্ণনায় সীমাবদ্ধ নয়, বরং দৈনন্দিন জীবনের সাথে এই জ্ঞানের যোগসূত্র স্থাপনের চেষ্টা করা হয়েছে। পাঠকরা এর মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য অর্জনের চমৎকার উপায় খুঁজে পাবেন বলে লেখিকার আশা।
| অনুবাদক | : | সানজিদা শারমিন |
| প্রকাশনী | : | সিয়ান পাবলিকেশন |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848046135 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 332 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |