আবু বাকর আস-সিদ্দীকঃ জীবন ও শাসন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ড. আলী মুহাম্মদ সাল্লাবির 'আবু বাকর আস-সিদ্দীকঃ জীবন ও শাসন' বইটি ইসলামের প্রথম খলীফার জীবন ও শাসন নিয়ে বিস্তারিত আলোচনা। বর্তমান মুসলিমদের জন্য আবু বাকর রা.-এর জীবন এক অমূল্য পথরেখা। ইসলাম গ্রহণের প্রথম দিকে তিনি ছিলেন অন্যতম। নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবদ্দশায় তিনি ছিলেন ঘনিষ্ঠ সঙ্গী। শূরার ভিত্তিতে খলীফা নির্বাচিত হওয়ার পর যোগ্য নেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।
খিলাফতের সময় তাকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। কেউ ধর্মত্যাগ করেছে, কেউ যাকাত দিতে অস্বীকার করেছে, কেউবা নবুওয়াত দাবি করে অনুসারী জুটিয়েছে। অন্যদিকে পারস্য ও রোমানরা নতুন মুসলিম রাষ্ট্রকে ধ্বংস করার সুযোগ খুঁজছিল। কার্যকরী কৌশল প্রয়োগের মাধ্যমে প্রতিটি বাধা সফলভাবে অতিক্রম করেছেন তিনি।
সম্মানিত লেখক বিশুদ্ধ সূত্র থেকে আবু বাকর রা.-এর জীবনী অত্যন্ত বিস্তারিতভাবে বিশ্লেষণ করেছেন। কীভাবে একের পর এক চ্যালেঞ্জ মোকাবিলা করলেন, কীভাবে ইসলামের গৌরবগাথা রচনা করলেন, তার খুঁটিনাটি দিক সজীব বর্ণনায় ফুটে উঠেছে। বর্তমান মুসলিম উম্মাহর জন্য এ বইয়ে ছড়িয়ে আছে মূল্যবান দিকনির্দেশনা।
| অনুবাদক | : | আয়াতুল্লাহ নেওয়াজ,ফারজানা হাবিব,সানজিদা শারমিন,মাসুদ শরীফ |
| প্রকাশনী | : | সিয়ান পাবলিকেশন |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848046005 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 608 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |