Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ড. আলী মুহাম্মদ সাল্লাবির 'রউফুর রহীম - ১ম খণ্ড' মানবজাতির জন্য রহমতস্বরূপ পাঠানো সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনীর বিশুদ্ধ ও বিস্তারিত গ্রন্থনা। যখন সমগ্র পৃথিবী পাপের অন্ধকারে নিমজ্জিত, মানুষের জীবন থেকে হারিয়ে গেছে বেঁচে থাকার অর্থ, তখনই আল্লাহর প্রেরিত পুরুষ হিসেবে তিনি আবির্ভূত হন। তাঁর মুখে আল্লাহর মহান বাণী, বুকে মানুষের জন্য গভীর মমতা, তিনি স্থবির মানবজীবনে ফুঁকে দিয়েছিলেন জীবনের নতুন দিশা।
তবে তাঁর জীবন ছিল মমতায় ভরা কুসুম-কুড়ানো পথ নয়, বরং নির্মমতায় ঘেরা কঠিন পথ। বন্ধুর পথ আর অনতিক্রম্য চড়াই পাড়ি দিতে হয়েছে সারা জীবন। একমাত্র আল্লাহ তাআলাই ছিলেন তাঁর সঙ্গী। এই মহামানবের অপূর্ব আনুগত্যমোড়া নবি-জীবনের গ্রন্থনা এই বই, যেখানে ছড়িয়ে আছে ঘুমিয়ে-পড়া জীবনের জীয়নছোঁয়া এবং প্রভুর আলোতে দীপ্যমান পথ, পাথেয় ও পথিকের কথা।
| অনুবাদক | : | ফখরুল ইসলাম |
| প্রকাশনী | : | সিয়ান পাবলিকেশন |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০১৯, ২য় মুদ্রন সেপ্টেম্বর ২০২০ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848046043 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 480 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।