উমার ইবন আল-খাত্তাব: জীবন ও শাসন - ১ম খণ্ড
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ড. আলী মুহাম্মদ সাল্লাবির 'উমার ইবন আল-খাত্তাব: জীবন ও শাসন - ১ম খণ্ড' ইসলামের ইতিহাসের অন্যতম প্রভাবশালী খলিফার জীবনী নিয়ে রচিত। যেদিন উমার (রা.) তরবারি হাতে নবিজিকে হত্যা করতে এসেছিলেন, সেদিনই ইসলাম গ্রহণ করেন এবং এক লহমায় ইসলামের ঘোরতর শত্রু থেকে হয়ে ওঠেন ইসলামের অন্যতম শক্তি। নবিজির হাতে জন্ম নেওয়া ইসলামি রাষ্ট্র আবু বাকরের সময় কৈশোর পার করে উমারের শাসনামলে পরিণত হয় পৃথিবীর প্রধান পরাশক্তিতে।
তাঁর নেতৃত্বের মুন্সিয়ানায় ইসলামি রাষ্ট্রের সীমানা বিস্তৃত অঞ্চল জুড়ে সম্প্রসারিত হয় এবং তাঁর হাতেই গড়ে ওঠে রাষ্ট্রের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান ও অবকাঠামো। বর্তমান সময়ের টালমাটাল অবস্থায় উম্মাহকে সঠিক পথে পরিচালনার জন্য এমনই মহান ব্যক্তিত্বের প্রয়োজন। ড. সাল্লাবি ১৯৬৩ সালে লিবিয়ার বেনগাজিতে জন্মগ্রহণ করেন এবং মদিনা ইসলামিক ইউনিভার্সিটি থেকে প্রথম স্থান অধিকার করে ব্যাচেলরস সম্পন্ন করেন।
| অনুবাদক | : | মাসুদ শরীফ |
| প্রকাশনী | : | সিয়ান পাবলিকেশন |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |