চয়ন
বিভিন্ন বিষয়ে ইসলামী যুক্তি উপস্থাপন
by ড. মোহাম্মদ মানজুরে ইলাহী(সম্পাদক), আবু তাসমিয়া আহমদ রফিক(সম্পাদক)
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
চয়ন' বইটি ইসলামী দৃষ্টিভঙ্গিতে জীবন, সমাজ ও রাষ্ট্র নিয়ে নানা বিশ্লেষণধর্মী প্রবন্ধের সংকলন। বই পড়ার মূল উদ্দেশ্য যে জ্ঞানার্জন ছিল, কালের বিবর্তনে তা অনেকাংশে বিলীন হয়ে গেছে এবং আনন্দই এখন মুখ্য হয়ে উঠেছে। কিন্তু ইসলামী দৃষ্টিতে সময় মানে জীবন, আর জীবনকে সৃষ্টি করা হয়েছে একটি সুনির্দিষ্ট লক্ষ্যে। তাই ইসলামী রচনায় পাঠককে শুধু গল্পে মজিয়ে রাখা বা ভাষা-সাহিত্যের রং-ঢং দিয়ে মন মাতানো মূল উদ্দেশ্য নয়, বরং এসব উপকরণ উপদেশ ও শিক্ষণীয় বক্তব্যের বাহন মাত্র।
এই সংকলনের মূল লক্ষ্য পাঠকের হৃদয়ের সাথে সাত আকাশের উপরের সংযোগ স্থাপন করা। নিদর্শনের সন্ধানে, নও মুসলিম, সকল ধর্ম সত্য, খেলা, হিজাবকথন, ইসলাম কি লেবুর শরবত খেতে উৎসাহিত করে, সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধে ইসলাম, অ্যারিস্টটলের ঈশ্বর সহ নানা বিষয়ের প্রবন্ধ স্থান পেয়েছে এই বইয়ে। আধুনিক সামাজিক প্রেক্ষাপটে ব্যক্তি, পরিবার ও সমাজ নিয়ে চিন্তার খোরাক যোগাবে বইটি।
| প্রকাশনী | : | সিয়ান পাবলিকেশন |
| সংস্করণ | : | 2nd Edition, 2021 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849168102 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 214 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |