স্মৃতির শ্লেট
শরীফ মুহাম্মদের 'স্মৃতির শ্লেট' বইটি স্মৃতির ধূসর সুন্দর দিগন্ত নিয়ে। চোখ পড়লেই যা মায়াবী হয়ে ওঠে, মনে পড়লেই আটকে যায় মন, কখনো কখনো ভিজে ওঠে মনের পাপড়িও। সেই ধূসর দিগন্তের কিছু চিহ্ন ত্রিশ-চল্লিশ বছর পরও উজ্জ্বল মিনারের মতো স্পষ্ট ভেসে ওঠে মাথায়, চোখে, করোটির ভেতর।
স্মৃতি মানে সুখ-দুঃখ-ত্যাগ, আবেগ-অনুভূতি, স্পর্শ-উপলব্ধি, কান্না এবং মুগ্ধতার টুকরো টুকরো দাস্তান। অদ্ভুত সুখের রোদে মোড়ানো স্মৃতির ছায়াপথে হেঁটে চলার অনুভূতি অন্যরকম। সেই অন্যরকম অনুভূতি, সেই স্মৃতির সিন্দুকে তুলে রাখা তেমনই কিছু মানুষ, তেমনই কিছু মানুষের স্মরণরেখা এ বইয়ে ধারণ করার চেষ্টা করা হয়েছে।
লেখক তার নিজস্ব অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ থেকে তুলে এনেছেন এমন কিছু স্মৃতির কথা, যা পাঠকের নিজের জীবনের সাথে মিলে যাবে। স্মৃতিচারণের এই আন্তরিক প্রয়াস পাঠককে আবেগে ভাসাবে, নিজের অতীতের দিকে ফিরে তাকাতে বাধ্য করবে।
| প্রকাশনী | : | দারুল ইলম |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২৩ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 112 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।