Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

54৳78৳Save 24৳ (31%)
Out of stock
Qty
Wishlist
Share

ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে, আর মানবজাতি আজ নৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংকটে নিমজ্জিত। মাওলানা জাহিদুর রাশদি তাঁর ‘মাআল উসওয়াহ’ গ্রন্থে দেখিয়েছেন, কীভাবে শোষণ-নিপীড়ন গোটা মানবসমাজকে গ্রাস করেছে। সর্বত্র ছড়িয়ে পড়েছে বিশৃঙ্খলা, জবরদখল ও সহিংসতা। নিপীড়িত মানুষের চোখ মুক্তিদাতার দিকে, কিন্তু দুঃখজনকভাবে মুসলিম দেশগুলোর নেতারাই ইসলামের বার্তা গ্রহণে অনাগ্রহী। রাসূলুল্লাহ (সা.) সম্পর্কে ভালোবাসার কথা বলা সত্ত্বেও এই শাসকরা তাঁর শান্তি ও মুক্তির আহ্বান উপেক্ষা করে কায়সার হয়ে বসে আছে।

লেখক স্মরণ করিয়ে দেন, ইতিহাস নদীর স্রোতের মতোই গতিশীল। নিজেদের গৌরব ও অহংকার নিয়েও এই কায়সাররা একদিন কুয়াশায় হারিয়ে যাবে। কিতাবটি ইসলামি বিশ্বের দুর্নীতি, অসততা ও আমানতদারির সংকটকে বিশ্লেষণ করেছে। ব্যবসা-বাণিজ্যে বিশ্বাসযোগ্যতা হারিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের অবস্থান প্রশ্নবিদ্ধ। সমাধান হিসেবে লেখক কুরআন-সুন্নাহ আঁকড়ে ধরার এবং অন্যদের বুদ্ধিবৃত্তিক গোলামি থেকে মুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। খোলাফায়ে রাশেদীনের যুগের আদর্শ সমাজ পুনর্গঠনে বিজ্ঞান-প্রযুক্তিতে এগিয়ে যাওয়াকেও তিনি জরুরি মনে করেন। নববি আদর্শের আলোকে জাতীয় ও রাষ্ট্রীয় সংকট বিশ্লেষণই এই গ্রন্থের মুখ্য বিষয়।

অনুবাদক:হুসাইন আহমাদ খান
প্রকাশনী:প্রয়াস প্রকাশন
সংস্করণ:1st Edition, 2023
কভার:paperback
ভাষা:bangla
পৃষ্ঠা সংখ্যা:48